শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৬ হাজার ৫শ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মেয়াদ উর্ত্তীণ ঔষধ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও মূল্য তালিকা না থাকার অপরাধে সাড়ে ষোল হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও বরিশাল জেলা সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে।
সদর বাজারে অভিযানে নাছরিন মেডিকেল হলের মালিক ডা. জাহিদুল ইসলাম মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখার অপরাধে ৪ হাজার টাকা, একই বাজারের মন্ডল মিষ্টান্ন ভান্ডারের মালিক প্রসেনজিত মন্ডলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের অপরাধে ৬ হাজার ৫শ টাকা, গোবিন্দ স্টোরের মালিক গোবিন্দ বিশ্বাসের দোকানে মূল্য তালিকা না থাকায় ২ হাজার ৫শ টাকা, মনতোষ দত্তের মুদি দোকানে ২ হাজার টাকা ও অশোক বিশ্বাসের মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শণ না করায় ১ হাজার ৫শ টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার ৫ শ টাকা জরিমানা করে তা আদায় করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।