শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় জরুরী সেবা ৩৩৩ ফোন করে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল ৫০০ দুঃস্থ পরিবার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার আওতায় জরুরী সেবা ৩৩৩ ফোন করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে খাদ্য সহায়তা পেল ৫০০ দুঃস্থ পরিবার। সরকারের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে তালিকাভুক্ত ৫শ দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মো. মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদারসহ প্রমুখ।

পিআইও মো. মোশারফ হোসেন জানান, পরিবার ভিত্তিক খাদ্য সহায়তার তালিকায় রয়েছে চাল ১০কেজি, প্যাকেট সয়াবিন তেল ১লিটার, প্যাকেট মশুর ডাল ১কেজি, লবন ১কেজি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।