শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে মুক্তিযোদ্ধা সেজে তিন জামায়াত কর্মীর চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে তিন জামায়াত কর্মী মুক্তিযোদ্ধা সেজে প্রকাশ্যে চাঁদাবাজি ও প্রতারণা করছেন বলে অভিযোগ তুলেছেন সকল মুক্তিযোদ্ধারা।
আজ মঙ্গলবার দুপুরে গোপালপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়। এতে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধকালিন কাদেরীয়া বাহিনীর কোম্পানি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা  সমরেন্দ্র নাথ সরকার বিমল, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দীন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ছয়ানীপাড়া গ্রামের মিনহাজ উদ্দীন, বেড়াডাকুরি গ্রামের আলতাফ হোসেন এবং নলিন গ্রামের আব্দুস সাত্তার জামায়াত কর্মী। এ তিনজন জালজালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা সেজে একটি ভূয়া মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করে চাঁদাবাজি করছে। চাঁদা না দেয়ায় প্রভাবশালীদের যোগসাজশে নানা স্থানে বানোয়াট দরখাস্ত দিয়ে প্রকৃত এবং দরিদ্র মুক্তিযোদ্ধাদের হয়রানি করছেন। কিন্তু স্থানীয় প্রশাসন এ তিন প্রতারকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা।
পরে শতাধিক মুক্তিযোদ্ধা প্রতিকার চেয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।