শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

তৃণমূল সাংবাদিক সোসাইটির আহবায়ক কমিটিতে ঠাকুরগাঁওয়ের সাংবাদিক বিপ্লব

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ জুলাই, ২০২২

তৃণমূল সাংবাদিকদের পাশে থাকার প্রত্যায় নিয়ে গঠিত ‘তৃণমূল সাংবাদিক সোসাইটি’র  আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২২ জুলাই   মাহবুবুল আম্বিয়াকে আহবায়ক ও মিজানুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব।

আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক- আফজাল হোসেন(ভোলা), আবুল কালাম(ঢাকা), মোঃ ইয়াসিন(সাভার), ইউসুফ আকন্দ মজিবর(ময়মনসিংহ), মোঃ সাইফুল ইসলাম, (ঢাকা), মোঃ মানিক মিয়া(মুন্সিগঞ্জ), মোঃ ফারুক হোসেন(শরীয়তপুর),  মোঃ আমিরুল ইসলাম শান্ত (রাজশাহী), বদরুল ইসলাম বিপ্লব(রংপুর), শান্তিময় চাকমা(রাংগামাটি), বেলাল তালুকদার(মৌলভীবাজার)।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে সোহাগ হাওলাদার, তপু ঘোষাল, আরিফুর রহমান, রোকসানা আক্তার পিংকি প্রমুখ। কমিটির নেতৃবৃন্দের বিস্তর পর্যালোচনার মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি একটি বিশেষ সভায় ১১ জন সদস্য তৃণমূল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করেন।
এসময় সংগঠনের নব নির্বাচিত আহবায়ক মাহবুবুল আম্বিয়া বলেন, তৃণমূল সাংবাদিকের ন্যায় সঙ্গত দাবি আদায়ই আমাদের লক্ষ্য। তৃণমূল সাংবাদিক সোসাইটি সাংবাদিক সমাজের প্রাণের সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। সাংবাদিকদের বিশেষ করে সারাদেশের তৃণমূল সাংবাদিকদের অধিকার আদায়ে সবসময় সোচ্চায় থাকবে এই সংগঠন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।