শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলের নাগরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ জুলাই, ২০২২
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বড়ই দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
সোমবার (২৫ জুলাই) সোমবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।দন্ডিত ব্যক্তি নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ন আলীর ছেলে লিয়াকত আলী (৫৮)।টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের (২১মার্চ) বিকেল তিনটার দিকে চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী দশ বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিলো। একই গ্রামের দন্ডিত আসামী লিয়াকত আলী বড়ই খাওয়ার লোভ দেখিয়ে তার নিজ বসতঘরে নিয়ে জোর করে ধর্ষণ করে।পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে কাউকে না বলার কথা বলে ঘরে থেকে বের করে দেয়। ভিকটিম পরের দিন পরিবারের লোকজনকে জানালে শিশুটির দাদা আব্দুল আওয়াল বাদি হয়ে (২ এপ্রিল) নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।পরে মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার (এসআই) আব্দুল হক তদন্ত শেষে ২০১৫ সালের (১৩ জুলাই) আসামী লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ আটজনের স্বাক্ষ্য দেয়ার পর আজকের এই রায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।