শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ জুলাই, ২০২২
নওগাঁর সাপাহারে গ্রাম পুলিশদের মাঝে ২০২১-২২ অর্থ বছরের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ ও নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন উপজেলার ছয় ইউনিয়নের ৫২ জন গ্রাম পুলিশদের মাঝে ২০২১-২২ অর্থ বছরের পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করেছে।
বিতরণকৃত সরঞ্জামাদির মধ্যে প্যান্ট ১০৪ টি, সোয়েটার (রুলের জামা) ৫২টি, জ্যাকেট ৫২ টি, হাফ শার্ট ১০৪ টি, সোল্ডার ব্যাচ ১০৪ টি, কাপড়ের জুতা ৫২ টি, বেল্ট ৫২ টি।
গ্রাম পুলিশদের মাঝে আইনশৃঙ্খলার অবনতি, এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শনাক্ত করে উপজেলা প্রশাসনকে অবগত করণসহ বিভিন্ন নির্দেশনা মূলক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা ছয় ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।