শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

দেওয়ানগন্জের পাররামরামপুর ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের বিক্ষোভ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ জুলাই, ২০২২
দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া ও তার কথিত সন্ত্রাসী বাহিনি কর্তৃক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
 বকশিগঞ্জ উপজেলার পেরিরচর গ্রাম ও দেওয়ানগঞ্জ উপজেলার রামরামপুর বাজারে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
এসব কর্মসূচীতে অংশ নিয়ে সন্ত্রাসী হামলার শিকার পরিবার গুলো জানান, ১১ জুলাই সকালে ব্যবসায়ীক বিরোধকে কেন্দ্র করে পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়ার নির্দেশে তার ভাই ভাতিজাসহ তার পালিত ৩০/৩৫ জন লোক বীর মুক্তিযোদ্ধার সন্তান হযরত আলীর বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বশস্ত্র হামলা করে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনসহ কমপক্ষে ১৪/১৫ জন লোক আহত হয়। গুরুত্বর আহত মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল্লাহসহ, মিজানুর রহমান লিপন, মিরাজুল ইসলাম টিটু ও আলী আহমদসহ কয়েকজনকে ময়মনসিংহসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীরা বসতবাড়ি ভাংচুর , নগদ টাকা স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লোটতরাজ করে নিয়ে গেছে ।
 এর প্রতিবাদে হামলার শিকার পরিবার গুলোর পক্ষে সংবাদ সম্মেলন ও মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান ধলা মিয়া, বীর মুক্তিযোদ্ধা অবিজল হক, বীর মুক্তিযোদ্ধা জমর উদ্দিন, মুক্তিযোদ্ধার সন্তান হযরত আলী ও মিরাজুল ইসলাম টিটুসহ আরও অনেকে ।
 বক্তারা বলেন, এত বড় ঘটনা ঘটার পরেও বকশিগঞ্জ থানার পুলিশ আমাদের পক্ষে  কোনো মামলা নেয়নি।
এব্যাপারে পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয় জানান, তারাই আগে ঘটনার সূত্রপাত করেছে। হযরত আলীর লোকজনই আমার বড় ভাই গোলাপ জামালসহ পরিবারের লোকজনের হামলা করে মারধর করেছে । এই ঘটনায় আমরাও দুইটি মামলা করেছি, বলেও দাবি করেছেন তিনি।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, মামলার বিষয়ে মুক্তি্যোদ্ধা পরিবারের কেউ থানায় যোগাযোগ করেনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।