শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিলেন ইউএনও

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ জুলাই, ২০২২
নওগাঁর সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিলেন ইউএনও আব্দুল্যাহ আল মামুন।
উল্লেখ্য গত ২২ জুলাই শুক্রবার দিবাগত রাতে উপজেলার আইহাই ইউনিয়নের বাঘাপুকুর গ্রামে মোজাফফর হোসেন (হু্ডু)’র বাড়ীতে আকর্ষমিক ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড বাড়ীঘর পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পরিবারটি ।
যার প্রেক্ষিতে রোববার সন্ধা সাড়ে ৭ টার দিকে ওই গ্রামে ছুটে যান  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোজাফফর হোসেন (হু্ডু)’র পরিবারকে  নগদ অর্থ সহায়তা  ৫ হাজার টাকা এবং খাদ্য সহায়তা হিসেবে ১ মণ চাল দিয়ে সহযোগিতা করেন পরিবারটিকে   । এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান নুলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন সাংবাদিকদের জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওই পরিবারটির খোঁজখবর নিয়ে নগদ অর্থ ও চাল প্রদান করা হয়েছে। তার ক্ষয়ক্ষতির বিষয়ে  নওগাঁ জেলা প্রশাসক কে অবগত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ হতে ওই পরিবারকে অর্থ ও ঢেউটিন প্রদান করা হবে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।