শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলের ৫ মাসে পবিত্র কুরআনে হাফেজ হলেন ১০ বছরের বালক

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ জুলাই, ২০২২
তকি ওসমানি তাসিন। তার বয়স ১০ বছর। তাসিন তার সহপাঠীদের তাক লাগিয়ে মাত্র ৫ মাসের মধ্যে ৩০ পারা কুরআনের হাফেজ হয়েছেন। এতে এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন শিশুটি। তাসিনের বাড়ি টাঙ্গাইল গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে। তার বাবার নাম বাবুল মাস্টার। তাসিন গোপালপুর দারুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।।
গত বৃহস্পতিবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে কোরআন হিফজ শেষ করে সে। ওই দিন তাসিনের সমাপনী কোরআনের সবক শোনেন মাদরসার মোহতামিম হাফেজ জুবায়ের আহমেদ। শনিবার (২৩ জুলাই) দুপুরে হাফেজ হওয়ার বিষয়টি মাদারিয়া ইমান আলী বাইতুল কুরআন মাদরাসা পরিচালক শেখ মাহাদী হাসান শিবলী গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন।
হাফেজ তাসিনের বাবা বাবুল মাস্টার বলেন, ছোট থেকেই আরবি শেখার প্রতি বেশ মনোযোগ ও আগ্রহ ছিল। তা দেখে শিশুদের জন্য আরবি শিক্ষার বই কিনে দেই তাকে। পরে স্থানীয় মাদরাসায় তাকে ভর্তি করে দেই। ভর্তি করার ৫ মাসের মধ্যেই কুরআনের হাফেজ হয়। অল্প  বয়সে কুরআনে হাফেজ হওয়ায় আমাদের অনেক ভাল লাগছে।
তকি উসমানি তাসিনের মা ও  মামা হাফেজ কারী ওমর ফারুকসহ স্বজনরা বলেন, মাত্র ৫ মাসে কুরআনে হাফেজ হয়েছে তাসিন। তাদের আশা, তাসিন একসময় বড় আলেম হবে এবং দুনিয়া ব্যাপী ইসলামের খেদমত করবে।এছাড়া তার নানা মাওলানা আব্দুল করিম তাসিনের সুন্দর ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ বিষয়ে গোপালপুর দারুল কোরআন মাদরাসার হিফজ বিভাগের প্রধান ওস্টাদ  হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ  বলেন, অল্প বয়সে শিশু তাসিন কুরআনের হাফেজ হওয়ায় আমরা গর্ববোধ করছি। তার এমন প্রতিভায় মুগ্ধ আমরা। তাসিনের কুরআনের পড়া শুনতে আশপাশের লোকজন আসছে। তার পড়াশোনায় সব ধরণের সহযোগিতা থাকবে,ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।