টাঙ্গাইলের বাসাইল পৌরসভার সাবেক মেয়র ও মুজিব হাবিব ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজিবর রহমানের স্বরণসভা ও দোয়া অনুষ্ঠিত।
রবিবার (২৪ জুলাই ) বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া মাহফিল ও স্বরনসভা আয়োজন করা হয়।
বাসাইল প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম সভাপতিত্বে ও সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারন সম্পাদক মাহমুদুল হাসান। দোয়া ও স্বরনসভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের(এম.পি)
উপস্থিত ছিলেন মেয়র বাসাইল পৌরসভা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত ওসি)আবু হানিফ,টাঙ্গাইল জেলা চ্যানেল আই প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস,বাসাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসেন,বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,কান্চুনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, প্যানেল মেয়র বাবুল আহমেদ,কমিশনার সাজ্জাদ হোসেন আলাল,বাসাইল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজাদ খানশূর,মুজিবুর রহমানের বড় ছেলে রমিজুর রহমান বকুল,মুজিব হাবিব মাদ্রাসার প্রধান শিক্ষক, বি,এন পি যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম মোস্তফা সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শুধীজন। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।