শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে “গরু মার্কার্” যুবদলের কমিটি প্রত্যাখান করে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ জুলাই, ২০২২

কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের কথিত ভাগ্নে বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদের অনৈতিক অর্থ লেনদেনের মাধ্যমে যোগ্য নেতাদের বাদ দিয়ে অযোগ্যদের নিয়ে যুবদলের কমিটি ঘোষণার অভিযোগ করা হয়েছে।

গৌরনদী উপজেলা, পৌর ও আগৈলঝাড়া যুবদলকে ধ্বংস করার অভিযোগ এনে ঘোষিত কমিটিকে “গরু মার্কা” কমিটি আখ্যায়িত করে ওই কমিটি প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করা হয়। রবিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু।
এসময় অন্যান্যদের মধ্যে যুগ্ম আহবায়ক আলী হোসেন ভূঁইয়া ¯^পন, মাসুদ হাসান মিঠু তালুকদার, সামসুল হক খোকন, আবুল মোল্লা, এমএ গফুর সরদার, সোহানুর রহমান সোহাগ, রাসেদুল ইসলাম টিটনসহ উত্তর জেলা যুবদলের আহবায়ক কমিটির অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাইয়েদুল আলম সেন্টু ঘোষিত কমিটি বিলুপ্ত ঘোষনা করে যোগ্য নেতাদের সমন্ময়ে নতুন কমিটি গঠণের দাবি করেন। তিনি আরও বলেন, বরিশালে যুবদলের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকাসহ উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু খান এবং দুই উপজেলার আহবায়ক ও সদস্যদের সাথে আলোচনা কিংবা পরামর্শ না করেই অর্থ লেনদেনের মাধ্যমে মাধ্যমে অরাজনৈতিক, অসাংগঠনিক ও অশিক্ষিত লোক নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।