শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলের মেরেঙ্গা রফিক মার্কেট  ৪মাসেও ইজারা ডাকের টাকা জমা হয়নি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ জুলাই, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নের মেরেঙ্গা রফিক মার্কেটের ১৪২৯ বংলা সনের ৪ মাস চললেও ইজারা ডাকের সরকারী টাকা এখনও জমা না করার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ১৪২৯ বাংলা ১ বছরের জন্য বাজারের দরপত্র আহবান করা হলে মেরেঙ্গা গ্রামের মো. আশরাফ উদ্দিন ভূইঁয়া ১ কোটি ৬৭ লাখ টাকায় বাজারটি ইজারা গ্রহন করেন। সরকারী বিধি মোতাবেক বাজার ইজারা প্রাপ্তির ৭দিনের মধ্যে সরকারী কোষাগারে ইজারা ডাকের সাকুল্যে টাকা জমা দিয়ে বাজার দখলে যেতে হয়। কিন্তু এই বাজারের ক্ষেত্রে সরকারী নিয়মনীতি না মেনে ইজারাদার কর্তৃক অর্ধকোটি টাকা জমা না দিয়েই বাজারের খাজনা আদায় করে যাচ্ছে। সপ্তাহের প্রতি রোববার বিশাল গরুর হাট থেকে লাখ লাখ টাকা খাজনা আদায় করে যাচ্ছে। প্রতি রোববার ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়ক দখল করে গরুর বাজার বসানো সহ বাজারের রাস্তায় ট্রাক, মিনি ট্রাক, পিকআপ রেখে যানজট সহ নানা দুঘর্টনার সৃষ্টি হয়ে থাকে। বাজারের কোথাও খাজনা আদায়ের টোল চার্ট দেয়া হয়নি। এতে অন্যান্য মহাল থেকে বেশী হারে খাজনা আদায় করার অভিযোগ রয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সভাপতি সিনিয়র আইনজীবি এডভোকেট মকবুল হোসেন সরকার জানান, ইজারা ডাকের টাকা বাকী রেখে বাজারের দখলে যাওয়ার কোন সুযোগ নাই। এক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার ইজারা ডাক বাতিল করে পুনরায় বাজারের ডাক দিতে হবে। নান্দাইল উপজেলার সবচেয়ে বড় গরুর বাজারের ইজারাদার সরকারী ডাকের টাকা জমা না দিয়ে বাজারের খাজনা আদায় করার বিষয়টি সম্পূর্ন বাজার ডাকের নীতিমালার পরিপন্থি বলে জানাগেছে। সরকারী ইজারা ডাকের টাকা আদায় করার স্বার্থে জরুরীভাবে বর্তমান ইজারা ডাক বাতির করে নতুন করে পুনরায় ইজারা ডাক দেবার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জোরদাবী জানিয়েছেন। এছাড়া রোববার যাতে হাইওয়ে রাস্তায় গরুর বাজার বসাতে না পারে এর জন্য হাইওয়ে পুলিশের ব্যবস্থা গ্রহন করার জন্য এলাকাবাসী জোরদাবী জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।