শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের  নির্বাচনে আমিনুর রহমান প্যানেলের জয়

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ জুলাই, ২০২২
গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের  নির্বাচনে আমিনুর রহমান চেয়ারম্যান প্যানেলের জয়ী হয়েছে। গতকাল (২২শে জুলাই) সর্বোচ্চ শান্তি শৃঙ্খলা ও শান্ত পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এর অভিভাবক সদস্য নির্বাচনের ভোট গ্রহন। মোট ৯১২ ভোটার (অভিভাবক) এর ভিতর ৭২৬ জন উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। সকাল ১০ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। এখানে গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান  প্যানেল ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সম্মন্বয়ে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করেন।
সর্বোচ্ছ আইন শৃঙ্খলার মধ্য দিয়ে এ-ই ভোট গ্রহন চলে বলে সংশ্লিষ্ট অভিভাবক বৃন্দ জানান। দুই প্যানেলের সর্বমোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যার মধ্যে আমিনুর রহমান চেয়ারম্যান এর প্যানেলে সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মমিনুর রহমান, শামসুর রহমান ,বিপ্লব হোসেন,  আব্দুল আলিম ও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে শিল্পী বেগম। অপর প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল আলিম ,মুস্তাফিজুর রহমান ,বিদ্যুৎ ভাস্কর, রফিকুল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নাসিমা বেগম।
দুইটি প্যানেলের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন আমিনুর রহমান চেয়ারম্যান প্যানেল। উক্ত নির্বাচনটি শান্ত সুন্দর ভাবে অনুষ্ঠিত হয় অভিভাবক ও সচেতন মহলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন বলে বিবেচিত হয়েছে। আইনশৃঙ্খলার সদস্যবৃন্দ  লক্ষণীয় পর্যায়ে উপস্থিত থাকায় একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদক কে বলেন এরকম কঠিন নির্বাচন উক্ত গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় এর জীবদ্দশায় দেখা যায়নি, যা সত্যিই প্রশংসনীয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।