শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় ৫ কোটি ৮ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেনঃ পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ জুলাই, ২০২২
বান্দরবানের লামায় ৫ কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং এমপি)।শুক্রবার (২২ জুলাই) সকাল ১১ টায় লামা পৌরসভার মাষ্টার পাড়া সংলগ্ন উন্নয়ন বোর্ড অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য মন্ত্রী।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, তিংতিং ম্যা,ফাতেমা পারুল,বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল, ৩২ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক এএসএম আজিম উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ শামীম, ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ ও মোঃ জাহেদ উদ্দীন, ওসি মোঃ শহিদুল ইসলাম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,আলমগীরসহ সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় মন্ত্রী লামায় ৫ কোটি ৮ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। সেক্ষেত্রে লামা পৌরসভা এলাকার মধুঝিরিস্থ পার্বত্য উন্নয়ন বোর্ডের রেস্টহাউজ কাম অফিস ভবন, উপজেলা সদরের আলিয়া এতিমখানার ভবন নির্মাণ, লামা হরি মন্দির সামনে হতে মীম ফিলিং স্টেশন সংলগ্ন ব্রীজ পর্যন্ত আরসিসি ড্রেইন, লোকমান সওদাগরের দোকান হতে সবজি বাজার গলি পর্যন্ত আরসিসি ড্রেইন নির্মাণ, চৌরঙ্গি হোটেল হতে গজালিয়া স্টেশন সংলগ্ন ফুট ব্রীজ পর্যন্ত আরসিসি ড্রেইন নির্মাণ, বাবুল সেনের দোকান হতে মাতামুহুরী নদী পর্যন্ত আর সিসি ড্রেইন নির্মাণ ও মীম ফিলিং স্টেশন হতে একতা মহিলা সমিতির অফিস পর্যন্ত আরসিসি ড্রেইন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ও শুভ উদ্বোধন করেন।
পরে তিনি লামা উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে হলরুমে লামা উপজেলার( তৃতীয় পর্যায়ে -২য় ধাপ) ৩৬ টি  ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এদিন বিকেলে চাম্পাতলী আনসার ব্যাটালিয়ান মাঠে অনুষ্ঠিত বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।