শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের  সাথে মতবিনিময় সভা 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ জুলাই, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে  ২৩ জুলাই উপজেলা পরিষদ হল রুমে নিরাপদ মাছে ভররো দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় নান্দাইলের মৎস্য বিভাগ নিয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক মো. ফজলুল হক ভূইঁয়া, মোহাম্মদ এনামুল হক বাবুল, হাজ্বী রফিকুল ইসলাম খোকন, লেখক কলামিষ্ট সাইদুর রহমান, বিল্লাল হোসেন, আবু হানিফ সরকার, আকরাম হোসেন, ফরিদ মিয়া প্রমুখ। সভায় নান্দাইল উপজেলা থেকে কারেন্ট জাল উদ্ভার, নরসুন্দা নদে অবৈধ বাদ নিয়ে মাছের পোনা নিধন বন্ধ করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য সাংবাদিকরা জোরদাবী জানান। এছাড়া মৎস্য চাষীদের নিয়মিত প্রশিক্ষন সহ মাছ চাষ উন্নয়নে মৎস্য বিভাগ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য গুরুত্ব আরোপ করা হয়। সভায় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।