ঝালকাঠি জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষের সভাপতিত্বে প্রাধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জোহর আলী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লতিফা জান্নাতি, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ। এছাড়াও জেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে মাছের পোনা অবমুক্তকরণ, সফল মৎস চাষী ও উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও মৎসখ্যাতে সরকারের অগ্রগতি এবং সাফল্য নিয়ে প্রামান্য প্রদর্শনীসহ নানা আয়োজন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সপ্তাহব্যাপি কর্মসূচীসমুহ হলো ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার ও সাংবাদিকদের সাথে মতবিনিময়, ২৪ জুলাই পোনা মাছ অবুমক্তকরণ ও সফল মৎস্যচাষী/ব্যক্তি/উদ্যোক্তা/ প্রতিষ্ঠানকে মৎস্য পুরষ্কার প্রদান, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শণ, ২৫ জুলাই প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা, ২৭ জুলাই মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, ২৮ সুফলভোগীদের প্রশিক্ষণ / বিভিন্ন উপকরণ বিতরণ, ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান করা হবে।