বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেহের নিগার তনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহম্মাদ আলম, উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়শা খাতুন প্রমুখ। সভায় দেশের বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রাপ্তদের ক্রেষ্ট ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।
শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ জুলাই, ২০২২