টাংগাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া তে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়ে গেল বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ মালেক মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২২।
বাসাইল সদর ইউনিয়নে আন্ত: উপজেলা নৌকা বাইচ আয়োজক কমিটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা দিনব্যাপী বিশেষ মেলার আয়োজন করে।
এ প্রতিযোগিতায় টাংগাইল জেলাসহ দেশের বিভিন্ন জেলার মোট ১৩টি নৌকা অংশ গ্রহন করে।
প্রতিযোগিতায় অংশ গ্রহন করা নৌকার মধ্যে ভুয়াপুর উপজেলার নিউ হীরা তৈরী নৌকা ১ম স্থান, নাগরপুর উপজেলার হারানো মানিক নৌকা ২য় স্থান ও বাসাইল উপজেলার সদর ইউনিয়নের হীরার তরী নৌকা ৩য় স্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় টাংগাইল-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ জোয়াহিরুল ইসলাম ( ভিপি জোয়াহের), প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিজয়ী ১ম স্থান অধিকারি নৌকাকে ১ একটি মোটরসাইকেল , ২য় স্থান অধিকারি নৌকাকে ১ একটি মোটরসাইকেল ও ৩য় স্থান অধিকারি নৌকাকে রেফ্রিজারেট সহ ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময়ে গণপ্রজাতন্রী মন্তনালয়ের অতিরিক্ত সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস , যুব ও ক্রীড়া মন্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, বাসাইল উপজেলা আওয়ামী লীগে সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল, জেলা প্রশাসক, ড. মোঃ আতাউল গনি।
৩য় বারের মতো হওয়া বাসাইল উপজেলা এ নৌকা বাইচ উৎসবে বাসুলিয়া দু’তীরে অসংখ্য মানুষের ঢল নামে। টাংগাইল, কালিহাতি, মির্জাপুর, দেলদোয়ার, সখিপুরসহ বিভিন্ন স্থানের মানুষ উৎসবমুখর পরিবেশে এ নেীকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসে।
সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ্য বিনোদন, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগীতার কোন বিকল্প নেই জানিয়ে প্রতি বছর এই দিনে নৌকা বাইচ প্রতিযোগীতা আয়োজন করার ঘোষনা দেন টাংগাইল -৮ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ জোয়াহিরুল ইসলাম ( ভিপি জোয়াহের) ।