শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

পাঁচ মাসে হাফেজ হলো ১০ বছরের তাসিন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ জুলাই, ২০২২
মাত্র পাঁচ মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে তকি ওসমানি তাসিন নামে দশ বছরের এক শিশু। সে টাঙ্গাইল  জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ  পাথালিয়া  গ্রামের বাবুল মাষ্টারের  ছেলে এবং গোপালপুর দারুল কুরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
বৃহস্পতিবার  (২১জুলাই) আনুষ্ঠানিকভাবে কোরআন হিফজ শেষ করে সে।  ওই দিন তাসিনের সমাপনী সবক শোনেন অত্র মাদরসার মোহতামিম হাফেজ জুবায়ের আহমেদ।
এ সময় অত্র  মাদরাসার উপদেষ্টা হাফেজ মাওলানা  আবুবকর সিদ্দিক, শিক্ষক হাফেজ আব্দুর সাত্তার হাজী জয়নাল আবেদীন সাংবাদিক  নুর আলম  সাংবাদিক মাহদী হাসান সাংবাদিক কামরান পারবেজ ইভান সহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
হাফেজ মাওলানা  আবুবকর সিদ্দিক  বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী ও হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ , সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর সাত্তারের অক্লান্ত পরিশ্রম ও তাসিনের আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ে হিফজ সমাপ্ত করতে পেরেছে সে।
তকি উসমানি তাসিনের  বাবা-মা ও মামা হাফেজ কারী ওমর ফারুক সহ অন্য স্বজনেরা আশা করেন, তাদের ছোট্ট তাসিন একসময় বড় আলেম হবে এবং দুনিয়াব্যাপী ইসলামের খেদমত করবে। নানা মাওলানা আব্দুল  করিম তাসিনের  সুন্দর ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।