শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ইউনিয়ন পরিষদে চুরি, পুলিশের ঘটনাস্থল পরিদর্শণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ জুলাই, ২০২২

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ১নং রাজিহার ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষসহ একটি ঔষধের দোকানে চুরি সংগঠিত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজিহার ইউপি সচিব গৌতম পাল জানান, অন্যান্য দিনের মতো তিনি বৃহস্পতিবার অফিস করে তার কক্ষের আলমারির মধ্যে ল্যাপটপসহ কাগজপত্র রেখে রাড়ি যান।
শুক্রবার রাতের কোন এক সময়ে অজ্ঞাতনামা চোরের দল তার কক্ষের দুটি তালা কেটে কক্ষে প্রবেশ স্টীলের আলমিরার তালা ভেঙ্গে ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এসময় মুল্যবান কাগজপত্র তছনছ করে ফেলে রাখে চোরের দল। শুক্রবার সকাল দশটার দিকে গ্রাম পুলিশ সদস্য আক্তার হোসেন পরিষদে গিয়ে তালাভাঙ্গা অবস্থায় কক্ষ দেখে সচিবকে ফোনে চুরির ঘটনা অবহিত করেন। চুরির ঘটনা থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান সচিব গৌতম পাল।
অন্যদিকে একই রাতে বাশাইল ওয়াপদা সড়কে কবির মোল্লার ডেকারেটর দোকানোর তালা ভেঙ্গে ঘরে ঢুকে পাশের দ্বীনেশ বৈদ্যের ঔষধের দোকানের বেড়ার টিন কেটে প্রায় ৩০হাজার টাকার ঔষধ নিয়ে যায় বলে জানান দোকান মালিক দ্বীনেশ বৈদ্য।
থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, সচিবের মাধ্যমে চুরির ঘটনা শুনে এসআই মোতালেবকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে চৌকিদার না নাইটগার্ড না থাকায় তিনি রহস্যময় বলে ঘটনা তদন্ত করে দেখার কতঅ জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।