শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

শার্শায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৫৫ পরিবার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

“মুজিববর্ষ” উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর ও দলিল প্রদান করা হয়েছে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী’র জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করার পরই শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল সভাপতিত্বে আশ্রয়ন-২ এর ৩য় পর্যায়ে দ্বিতীয় ধাপে বরাদ্দকৃত ভূমিহীন ও গৃহহীন ৫৫ টি পরিবারকে জমির কাগজ পত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এসময় আরও উপস্থিত ছিলেন,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা ইসলাম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ও উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।