শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষণা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
টাঙ্গাইলের গোপালপুর উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন-গৃহহীন  ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইলের ১২ উপজেলার মধ্যে একমাত্র গোপালপুর এ মর্যাদায় উন্নীত হলো।
আজ বৃহস্পতিবার দুপুরে  প্রধানমন্ত্রীর তৃতীয় পর্যায়ের আশ্রয়ন প্রকল্পের ১১টি ঘর গৃহহীনদের মধ্যে উপহার দেয়ার মাধ্যমে এ ঘোষণা করা হয়।
স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
বক্তব্য দেন পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।
এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সু্বিধাভোগী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ইউএনও মো. পারভেজ মল্লিক জানান, এ উপজেলায় ১৯৪টি ভূমিহীন-গৃহহীন পরিবার জমিসহ ঘর পেয়েছেন। দেওয়া হয়েছে ঘরের চাবি, জমির দলিল, নামজারি খতিয়ান ও ডিসিআরের কপি। পেয়েছেন বিদ্যুৎ সংযোগ ও পানিসহ নানা সুবিধা। ভবিষ্যতে আরও ভূমিহীন-গৃহহীন পরিবার পাওয়া গেলে তাদের জমি ও ঘরের ব্যবস্থা করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।