শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ডোমারে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে কলেজ ছাত্রীর অবস্থান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
নীলফামারীর ডোমারে লিপন রায় নামে এক প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবীতে গত তিনদিন ধরে অবস্থান করছেন আখিঁ অধিকারী নামে এক কলেজ ছাত্রী। লিপন রায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাকডোকরা বাবুপাড়ার বাবু ভূপেশ চন্দ্র রায়ের ছেলে। এবং অবস্থানকারী কলেজ ছাত্রী নীলফামারী সরকারী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী ও সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খলিশাপচাঁ মাষ্টারপাড়ার মহেন অধিকারীর মেয়ে।আখিঁ অধিকারী সংবাদ কর্মীদের জানান, দীর্ঘ ৬ বছর পূর্বে নিকট আত্মীয়ের মাধ্যমে লিপনের সাথে পরিচয় হয়। পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুবাদে গত দুই বছর পূর্বে জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের পাশ্বের মন্দিরে সনাতন ধর্মমতে আমরা বিয়ে করি। বিয়ের পর লিপনের এক পরিচিতের বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে কয়েকদিন অবস্থান করি। সেখানে লিপন রায় নিজে উপার্জনশীল হওয়ার জন্যে চাকুরী পাওয়া পর্যন্ত বিয়ের বিষয় গোপন রাখার অনুরোধ করেন আমাকে। লিপনের কথামতো আমি বিয়ের বিষয় গোপন রাখি ও নিজ নিজ স্থানে ফিরে আসি। কিন্তু এক সপ্তাহ ধরে লিপন আমার সাথে যোগাযোগ ঠিকমতো রাখছে না। তাই আমার বাড়ী হতে গত মঙ্গলবার সন্ধ্যায় লিপনের বাড়ীতে আসি ও তার পরিবারকে আমাদের প্রেম ও বিয়ের ব্যাপারে অবগত করি।এব্যাপারে লিপন রায়ের বাবা বাবু ভূপেশ চন্দ্র রায় বলেন, মেয়েটি গত তিনদিন ধরে আমার বাড়ীতে আছে। শুনতেছি তাকে আমার ছেলে বিয়ে করেছে। বিষয়টি সুরাহ করার জন্যে মেয়েটির বাড়ীতে আমার কয়েকজন আত্মীয়কে পাঠিয়েছি।
বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, বিশেষ কাজে ঢাকায় আছি। বিয়ের দাবীতে কলেজ ছাত্রীর অবস্থান করার কথা শুনেছি। উভয় পক্ষ বসে যেটা ভালো হয়, সেই সমাধান করা উচিৎ বলে আমি মনে করি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।