শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে সাব্বির(৯) ও সোহাগ(৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০জুলাই) বিকেলে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাব্বির (৯) ওই এলাকার তৌহিদল ইসলামের এবং সোহাগ (৬) রফিজুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায় বিকেলে বাড়ির বাইরে খেলতে যায় শিশুরা। বেশ কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যাযে সন্ধার আগে রফিজুলের বাড়ি সংলগ্ন পুকুর হতে শিশু দু’টিকে অচেতন অবস্থায উদ্ধার করেন স্থানীয় লোকজন। শিশু দু’টিকে অচেতন অবস্থায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষনা করেন। স্বজনদের ধারনা, শিশু দু’টি বাড়ির বাইরে খেলতে গিয়ে কোন এক সময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা পুকুরের পানিতে ডুবে ওই শিশু দু’টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।