‘গৃহহীন ও ভূমিহীন’দের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পর আওতায় সারাদেশে ২৬হাজার ২শ ২৯টি নতুন পাকা বাড়ি উদ্বোধনের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় ৭১টি পাকা বাড়ির উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২ লাখ ৫৯ হাজার ৫শ টাকা ব্যয় সাপেক্ষ তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে এসকল পাকা বাড়ির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর কর্তৃৃক পাকা বাড়ি উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার পরে উপজেলার ৭১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠান ও গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, গৃহনির্মাণ প্রকল্প টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, গৃহনির্মাণ বাস্তবায়ন প্রকল্পের সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশরাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, সমবায় অফিসার মো. কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাসসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান মন্ত্রীর পাকা বাড়ি প্রাপ্ত গৃহহীন ও ভূমিহীন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামের দিনমজুর ছবি রানী ও শাহজাহান মিয়া তাদের অভিব্যক্তিতে বলেন- “জীবনে কোন দিন নিজের জায়গা হবে, সেই জায়গায় ঘর করতে পারব তাও আবার পাকা বাড়ি তা কোন দিন ভাবতেই পারিনি। কোন দিন স্বপ্নও দেখিনি যে পরিবার সদস্যদের নিয়ে মাথা গোজার ঠাঁই হবে দালান বাড়িতে। আবার সেই বাড়িতে পানি, বিদ্যুৎ, রাস্তা দিয়ে চলাচল করতে পারবো। ছেলে মেয়েরা এখন নিজেদের স্থায়ী ঠিকানা বলতে পারছে। সেই অদেখা স্বপ্ন বাস্তবে পুরণ করেছেন শেখের বেটি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হাসিনার জন্যই আজ আমার মতো হাজার হাজার ভূমিহীন গৃহহীন লোকজন পাকা বাড়িতে বসবাস করতে পারছে। প্রাণ খুলে শেখের বেটি হাসিনার জন্য জন্য দোয়া করি তিনি যেন দীর্ঘদিন বেঁচে থেকে তার বাবার মত গরীবদের জন্য আরও আরও ভাল কাজ করতে পারেন। বাড়ির চাবি ও জমির কাগজ হাতে পেয়ে এভাবেই প্রাণ খুলে প্রার্থণা করে কথাগুলো বলছিলেন দিনমজুর ছবি রানী, ও শাহজাহান মিয়া।
শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় ৭১টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর পাকা বাড়ি
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২