শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৬,২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ( দ্বিতীয় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
এরই অংশ হিসেবে নওগাঁর সাপাহারে বৃহস্পতিবার সকাল ০৯ টার সময় হতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শুভ উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভা ও বাড়ি হস্তান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাল্টিমিডিয়ার (ভার্চুয়ালি) মাধ্যমে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মিলটন চন্দ্র রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকির উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, জেলা পরিষদের সদস্য ফাইমা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা:মুহা, রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী মোল্লা, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার, সাপাহার প্রেসক্লাব এর সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারিবৃন্দ, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ। সংরক্ষিত আসনের সদস্য ও ইউপি সদস্য, ভূমি অধিদপ্তর এর সকল কর্মকর্তা-কর্মচারী ও উপকার ভোগীগণ।
অনুষ্ঠানে তৃতীয় পর্যায় দ্বিতীয় ধাপে  মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৬,২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান করা হলে, সারা দেশের ন্যায় সাপাহার উপজেলায়  মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ হতে ১০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।