শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের নিমিত্তে ২০ জুলাই বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলায় কর্মরত সাংবাদিকগণ।
প্রেস ব্রিফিং-এ উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান, মুজিববর্ষ উপলক্ষে সুবিধাভোগীদের সেমি-পাকা গৃহের বিবরণ প্রদান করেন। সেই সাথে প্রকল্প সংশ্লিষ্ট সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তিনি আরও বলেন, ইতিমধ্যে তৃতীয় পর্যায়ে তালিকাভুক্তদের নামে ২ শতাংশ জমি ও গৃহের কবুলিয়াত দলিল সম্পাদন সম্পন্নের পথে।
বর্তমানে তৃতীয় পর্যায়ে ২য় ধাপে  পলাশবাড়ী পৌরসভার আমবাড়ীতে ৩টি, সুইগ্রামে ৭টি, পলাশগাছীতে ২৬টি, হোসেনপুর ইউনিয়নে সাতআনা নওদাতে ২৪টি, দিগদারী ৪৯টি ও লক্ষীপুরে ৬৪টি মোট ১৮৫টি গৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য, আগামীকাল ২১ জুলাই বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ২৬ হাজার ২২৯ জন গৃহহীন মানুষের মাঝে উপহার হিসেবে পাকাঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এর আলোকে পলাশবাড়ী উপজেলায় ১৪০টি ঘরের দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।