টাঙ্গাইলের বাসাইল পৌরসভার সাবেক মেয়র ও মুজিব হাবিব ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজিবর রহমানের স্বরণে শোক সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৯ জুলাই ) বিকেলে বাসাইল স’মিল বণিক সমিতির এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাসাইল বণিক সমিতির মোঃ কামরুল ইসলাম সভাপতিত্বে ও প্যানেল মেয়র মোঃ সাজ্জাদ হোসেন আলাল পরিচালনায় শোক সভায়
উপস্থিত ছিলেন বাসাইল পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধ আব্দুল রহিম আহমেদ , বাসাইল পৌর সভার মেয়র মোঃ বাবুল আহমেদ, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম মিয়া ,বাসাইল বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মিয়া, বড় ছেলে রমিজুর রহমান বকুল, বাসাইল উপজেলা বি.এম.পি যুগ্নসম্পাদক ওহিদুজ্জামান মোস্তফা, মোঃ কামরুল ইসলাম, স’মিল মালিক মোঃ হোসেন আলী, মোঃ মজনু মিয়া, মাওলানা আকরাম আলী মাদরাসার শিক্ষক মোঃ নজরুল ইসলাম, আলী আক্তার প্রমুখ।
সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বাসাইল উপজেলা মসজিদের হাফেজ মাওলানা রেজাউল করিম ।