শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ইস্পাহানি  এগ্রো লিমিটেড-এর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
নওগাঁর সাপাহারে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর জলবায়ু পরিবর্তন সহিষ্ণু জাত সমূহের টেকনোলজি ডেমোনস্ট্রেশনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতা,কৃষি প্রযুক্তি ও চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সমাধানে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর আয়োজনে এ উপলক্ষে মঙ্গলবার বিকালে  উপজেলার লক্ষ্মীপুর মিশন হলরুমে সজীব ট্রেডার্স এর তত্ত্বাবধানে ইস্পাহানি এগ্রো লিমিটেড-এর আয়োজনে অত্র এলাকার  কৃষকদের মাঝে  মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর মিশনের সভাপতি ডেভিড ডি বিশ্বাস।
এসময় ইস্পাহানি এগ্রো লিমিটেড এর বিভিন্ন কৃষি পণ্যের কার্যকারিতা গুণগত মান সহ এ সংক্রান্ত সার্বিক দিক তুলে ধরে  বগুড়ার শেরপুর অঞ্চলের এক্সিকিউটিভ (মার্কেট ডেভলপমেন্ট)  কৃষিবিদ নিয়াজ মুর্শিদ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপাহার ইউপি মহিলা আসনের সংরক্ষিত সদস্য মরিয়ম বেগম,
অন্যান্যের মধ্যে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রহিম,  জীব ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী শ্যামল সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার শতাধিক কৃষক মাস দিবসে অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।