শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও গৃহ প্রদান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩! পর্যায় (২য় ধাপ) উপকারভোগী পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তরের আসন্ন শুভ উদ্বোধনকে কেন্দ্র করে উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এবং আইসিটি প্রোগ্রাম অফিসার মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার প্রমুখ। অনুষ্ঠানে দু’টি প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ইউএনও বলেন, আটোয়ারী উপজেলায় ৪০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের তালিকা প্রনয়ণ করা হয়েছে। ইতিমধ্যে ওই তালিকার ১ম পর্যায়ে ৭০টি ও ২য় পর্যায়ে ১২০টি ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে এবং গত ২৬ এপ্রিল ৩য় পর্যায়ে ১ম ধাপে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে আটোয়ারী উপজেলার ৫৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ গৃহ প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই সারাদেশের ন্যায় আটোয়ারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) অবশিষ্ট ১৫৫টি ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন । প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে পঞ্চগড় জেলার ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের সাথে কথা বলবেন এবং পঞ্চগড় জেলাকে প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষনা করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।