শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

রামগড়ে আরো ৭৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন সরকারি ঘর; ইউএনও’র প্রেস ব্রিফিং

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে আরো ৭৮ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে ২য় ধাপে সারাদেশে নির্মিত ঘর একযোগে প্রধানমন্ত্রী শেখ হাছিনা ভার্সুয়ালী উদ্বোধনকালে রামগড়ের দুইজন উপকারভোগীর সাথে ভার্সুয়ালী কথা বলবেন।
 উদ্বোধনী উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের নানা প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত।
প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত লিখিত বক্তব্যে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে একজনও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার আলোকে সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানের কাজ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ইতোমধ্যে রামগড় উপজেলাতেও ৩৪৩ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারি ভাবো ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।
ইউএনও আরো জানান, এই পর্যায়ে রামগড় উপজেলার ৭৮টি ঘরের মধ্যে রামগড় পৌরসভায় ৭টি, ১নম্বর রামগড় ইউনিয়নে ৪১টি ও ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ৩০টি ঘরের চাবী ও দলিল হস্তান্তর করা হবে। এসকল সুবিধাভোগীদের জন্য রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ সহ নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, লে-আউটের মাধ্যমে অভ্যান্তরীন রাস্তা, কমিউনিটি সেন্টার, পুকুর, খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।