সুজন ঝালকাঠি জেলা কমিটির সভাপতি কলেজ শিক্ষক ইলিয়াস সিকদার ফরহাদকে কমিটির আহবায়ক এবং ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদারকে সদস্য সচিব করে ঝালকাঠিতে ধানসিঁড়ি ইকোপার্ক রক্ষা আন্দোলনের ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠি ধানসিড়ি ইকোপার্ক রক্ষা এবং মুক্ত করতে ঝালকাঠির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চতুর্থ সভায় এ কমিটি ঘোষনা করা হলো। গত শনিবার বিকাল ৫ টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা সুজনের সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটি সূত্রে জানা যায়, ২০০২ সালে ঝালকাঠি সুগন্ধ্যা-বিষখালী-গাবখান-বাসন্
এ কমিটির যুগ্নআহবায়ক হলেন, জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, বিশিষ্ট কবি কবিতা চক্রের সাধারণ সম্পাদক মুহাঃ আল-আমিন বাকলাই, হোসাইন আকতার, এডভোকেট আককাস সিকদার, কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, এডভোকেট সাকিনা আলম লিজা, হাসান মাহমুদ ও শাকিল হাওলাদার রনি। সদস্যরা হলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, স্বপন কুমার সেন গুপ্ত, মোঃ সোয়েবুর মোর্শেদ সোহেল, এসএম হুমায়ুন কবীর, জাসদ সভাপতি সুকমল ওঝা দোলন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, রবীন্দ্র নাথ মল্লিক, অমল চন্দ্র নট্ট, মোঃ নান্নু মিয়া, এসএ জুয়েল হাওলাদার, দীপু লাল দাস, আবু বকর সিদ্দিক, জয়ন্ত কুমার সাহা, সাব্বির হোসেন রানা, শুভ ব্যাপারী প্রমুখ।
শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
ঝালকাঠিতে ইকোপার্ক রক্ষা আন্দোলন কমিটি গঠন দ্রুত আপীলের দাবিতে ২৫ জুলাই মানববন্ধন কর্মসূচি পালনের ডাক
প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ জুলাই, ২০২২