শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী সীমান্তে বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ জুলাই, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বসবাসরত জনসাধারণের চিকিৎসা সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। সোমবার (১৮ জুলাই) সকাল ১০টায় পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাহাফুজুল হক পদাতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গিরাগাঁও কোম্পানী এলাকার ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালকের নির্দেশনায় ঠাকুরগাও সেক্টর সদর দপ্তর এর অধীনস্থ পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের অধীনে গিরাগাঁও কোম্পানী এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে এবং প্রতি মাসে বিভিন্ন সীমান্ত এলাকায় এরুপ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা কার্যক্রম চলমান থাকবে। এসময় পঞ্চগড়-১৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু সালেহ মোঃ তৌফিকুর রহমান, সহকারি পরিচালক মোঃ হাসানুর রহমান, গিরাগাওঁ বিওপি কমান্ডার সুবেদার মোঃ ওবায়দুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাব ও আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ, ধামোর হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ , বিজিবি সদস্যগণসহ চিকিৎসা নিতে আসা সাধারণ জনগন উপস্থিত ছিলেন। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের মেডিক্যাল অফিসার মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সাফাত-বিন-শাহ মেডিকেল ক্যাম্পেইনে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পেইনে বিজিবি সদস্যরা ৫শতাধিক গরীব, দুস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে চিকিৎসা সেবা বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।