শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে পৌরবাসীকে ঘুরে দাঁড়াবার আহবান 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ জুলাই, ২০২২
আসন্ন পৌর নির্বাচনে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরবাসীকে ঘুরে দাঁড়াবার আহবান জানিয়েছেন, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও এবারের স্বতন্ত্র মেয়র প্রার্থী, শেখ মোঃ নুরুন্নবী অপু। তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন, ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা প্রতিশ্রুতি দানকারী এবং দুর্নীতিবাজ, মাদক কারবারীদের বিরুদ্ধে একবার রুখে দাঁড়ান। আগামী ৫বছর সেবা নিন। ভালো থাকুন। আগামী ২৭-জুলাই ২০২২-ভোট গ্রহন হবে।
সোমবার, পৌর নির্বাচন সংক্রান্ত  দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি ভোটারদের উদ্দেশ্য করে এমন আহবান জানিয়েছেন।
তিনি আরও বলেন, এর আগে আমি মাত্র ১৮ মাস সময় পেয়েছিলাম পৌরবাসীর সেবা করার। যা মেয়র হিসেবে আমার বা জনগণের কারও জন্যই যথেষ্ট ছিল না। তারপরেও আমি প্রাণপণে চেষ্টা করে ছিলাম মানুষের জন্য কিছু করার। সেটা দেওয়ানগঞ্জবাসী ভালো জানেন। এবারও যদি তারা আমার উপর বিশ্বাস বা আস্থা রাখেন তাহলে আমি দেওয়ানগঞ্জ পৌরসভারকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করব, ইনশাআল্লাহ।
স্বতন্ত্র মেয়র প্রার্থী অপুর সম্পর্কে ভোটাররা জানান, দেওয়ানগঞ্জ পৌরবাসীর আধুনিক উন্নয়ন ও অগ্রগতির কাজ অপুর হাত ধরেই শুরু হয়েছিল। তিনি অল্প সময়ের মধ্যেই শহর সৌন্দর্য ও শোভাবর্ধনের কাজ, রাস্তায় ল্যাম্পপোস্ট, জলাবদ্ধতা দূরীকরণে ড্রনেজ ব্যবস্থা চালু করে ছিলেন। তা মতো সৎ শিক্ষিত মার্জিত রুচিশীল মানুষ নির্বাচিত হলে দেওয়ানগঞ্জ পৌরসভার চিত্র পাল্টে যাবে, বলে আমরা বিশ্বাস করি।
সাধারণ মানুষদের মতে, দেওয়ানগঞ্জ পৌরসভাকে ঘিরে প্রার্থী, ভোটারদের যত প্রতিশ্রোতি ও আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তখনি ঘটবে যখন একটি অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ইভিএমএ ভোট গ্রহন হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।