শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ জুলাই, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে মেয়েদের মধ্যে পয়সা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ছয়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হয়। ট্রাইব্রেকারে ৪-৩ গোলে ছয়গ্রামকে হারিয়ে পয়সা সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অপরদিকে ছেলেদের মধ্যে ছয়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সেরাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলায় ২-০ গোলে ছায়গ্রম বিজয়ী হয়।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বিজয়ী দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, ইউপি চেয়ারম্যান বিপুল দাস। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানা।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।