শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ জুলাই, ২০২২

নওগাঁর আত্রাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের পর থানায় ধর্ষণ মামলা করেছে এক প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার বিলগলিয়া গ্রামে গত শনিবার। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, উপজেলার ভাগসুন্দর গ্রামের নাজির উদ্দিনের কন্যা তানজিলা খাতুন (২১) ও উপজেলার বিলগলিয়া গ্রামের আয়েজ মোল্লার ছেলে কামরুজ্জামান অনিক (২৩) একসঙ্গে লেখা পড়া করার সুবাদে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে । এদিকে দীর্ঘ ৬ বছর পূর্ব থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠায় বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিয়ে অনিক তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে বলে প্রেমিকা মামলার এহজাহারে উল্লেখ করেছে। গত বেশ কিছুদিন থেকে প্রেমিক অনিককে বিয়ের চাপ দিলে সে বিভিন্ন ভাবে টালবাহানা করতে থাকে।

অবশেষে প্রেমিকা তানজিলা গত শনিবার প্রেমিক অনিকের বাড়িতে এসে অস্থান ধর্মঘট শুরু করে। এ সময় প্রেমিক ানিকের বাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনও করে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কৌশলে তাকে নিয়ে আসা হয়। অবশেষে গত শনিবার রাতে আত্রাই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।