শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

কৃষকলীগ নেত্রী স্মৃতি এমপি’র ছাতা পাচ্ছেন ২ হাজার কৃষক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ জুলাই, ২০২২
সারা দেশের প্রকৃতির বৈরি আবহাওয়ার টানা রোদে পুড়ছে পুরো দেশ সহ গাইবান্ধা অঞ্চল। মাঠ-ঘাটে কাজ করতে চরম বেকায়দায় পড়ছে কৃষক-শ্রমিক ও সাধারন খেটে খাওয়া মানুষ । মাত্রাতিরিক্ত খরতাপে জনজীবনে নাভিশ্বাস হয়ে উঠেছে । এসব মানুষদের জন্য ছাতা বিতরণ শুরু করছে বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
শনিবার (১৬ জুলাই)  বিকেলে সাদুল্লাপুর উপজেলার ইসবপুর, শেরপুরসহ বেশ কিছু গ্রামের ৫০জন কৃষকদের মাঝে ছাতা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ২ হাজার কৃষক পাবেন কৃষকলীগ সাধারন সম্পাদক ও সাংসদ স্মৃতি এমপির ছবি সংবলিত এই ছাতা।
এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শহীদুল্যাহেল কবির ফারুক, সহ সাধারণ সম্পাদক শাহ মো. ফজলুল হক রানা, নুরুল হক বকসি রাজা, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু, এমপির ব্যক্তিগত সহকারী অ্যাভোকেট আনোয়ারুল ইসলাম আজিম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোকলেছুর রহমান, উপজেলা যুবলীগ সহ-সভাপতি আব্দুল খালেক আকন্দ, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
অ্যাভোকেট আনোয়ারুল ইসলাম আজিম বলেন, মাত্রাতিরিক্ত খরতাপে কৃষকদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই প্রচন্ড খড়তাপের দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে কৃষকরা যাতে করে স্বস্তিতে মাঠে কাজ করতে পারেন সেই চিন্তা থেকে এমপি উম্মে কুলসুম স্মৃতি মহোদয় ছাতা বিতরণ কর্মসূচি চালু করেছেন এবং তিনি এ কর্মসূচি অব্যাহত রেখেছেন। পর্যায়ক্রমে পার্শ্ববর্তী উপজেলাতেও এ কর্মসূচির অংশ হিসেবে ছাতা বিতরন করা হবে বলে জানিয়েছেন তিনি ৷

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।