জমি জমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে জমির সীমানা নির্ধারনের সময় বাধা দিয়েছে আবু তাহের(৩৫) ও আঃ সালাম(৫৫)এবং তার সহযোগীরা। তাদের হামলায় আহত হয়েছে আতিকুর রহমান। ঘটনাটি ঘটেছে মির্জাপুর সদর উপজেলার ডৌহাতলী গ্রামে। জানা যায়,আতিকুর তার ডৌহাতলী গ্রামের জমির সীমানা নির্ধারনের সময় আবু তাহের বাধা দেয়। গত ১৫ জুলাই সকালে ডৌহাতলী মৌজায় জমিতেই গ্রাম্য বৈঠক চলাকালে বিবাদীরা স্থানীয় গন্যমান্য লোকজন কথা অমান্য করিয়া জমির সীমানা নির্ধারণের সময় আবু তাহের ও আঃ সালাম তার সহযোহীরা তাকে এলোপাতাড়ী ভাবে মারপিট করিয়া শরীরে বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে এবং গলা চাপিয়ে ধরে । বিবাদীদের মারপিটের কারনে নাক মুখ দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয় ।পরে তিনি মির্জাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তিনি এ ব্যাপারে মির্জাপুর থানায় অভিযোগ করেছে ।
শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
মির্জাপুর উপজেলায় ডৌহাতলী গ্রামের আতিকুর রহমান উপর হামলা ও মারপিট
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ জুলাই, ২০২২