শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

জীবনের শেষ প্রান্তে এসে কোয়ান্টামের সেবা ও মমতার ছোঁয়া পাচ্ছেন কিছু প্রবীণঃ অধ্যাপক ডা.নিজামউদ্দিন আহমেদ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

বান্দরবানের লামা কোয়ান্টাম ফাউন্ডেশন লামা সেন্টারে প্রবীণ সেবার ২৫ জন কর্মীর সাথে মত-বিনিময় বৈঠকে মিলিত হন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ। বৈঠকে এ কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বান্দরবান লামার সরই ইউনিয়নের ৪২ জন অসহায় বৃদ্ধ-বৃদ্ধার বাড়িতে গিয়ে নিয়মিত যত্ন, চিকিৎসা ও পরিচর্যার কাজ করছেন এই কার্যক্রমের কর্মীরা। বর্তমানে এই সেবার আওতায় সেবা পাচ্ছেন ৩৬ জন প্রবীণ। ১৪ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে ডা. নিজামউদ্দিন আহমেদ ও তার স্ত্রী ইব্রাহিম মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তাহমীনা বেগম নির্মাণাধীন মাতৃমঙ্গল ও প্রবীণসেবা কেন্দ্র পরিদর্শন করেন।

মত-বিনিময় বৈঠকে অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ প্রবীণ সেবা কার্যক্রম নিয়ে বলেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে এই সেবার মাধ্যমে মমতার ছোঁয়া পাচ্ছেন কিছু প্রবীণ। ফলে তারা আগের চেয়ে ভালো আছেন।

আসলে প্রবীণদের কষ্টগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। তাই সেবা দেয়ার সময় মাথায় রাখতে হবে—নিজের মতো করে নয়, যে প্রবীণের সেবা দিচ্ছি তার প্রয়োজন বুঝে তার সুবিধামতো সেবা দিতে হবে। এ কাজটি প্রবীণ সেবার এই সেবকেরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন।’

শুরু থেকেই প্রবীণ সেবার সাথে পরামর্শক হিসেবে সম্পৃক্ত আছেন আমাদের দেশের প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমন সেবার প্রাতিষ্ঠানিক রূপকার অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ। প্যালিয়েটিভ কেয়ার হলো চিকিৎসাবিজ্ঞানের জগতে একটি নতুন ধারা। নিরাময়-অযোগ্য রোগে আক্রান্ত মানুষের জীবনের অন্তিম দিনগুলোকে শান্তিময়, স্বস্তিকর ও অর্থবহ করে তোলা এই সেবার মূল উদ্দেশ্য। কোয়ান্টাম ফাউন্ডেশনের বহুমুখী সেবা কার্যক্রমের মধ্যে প্রবীণ সেবা ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ২০১২ সালে বান্দরবানের রাজবিলায় শুরু হয়েছিল বৃদ্ধাশ্রম ‘আশ্রয়ম’। কিন্তু অনেক প্রবীণকেই পাওয়া যায় যাদেরকে দেখাশোনার কেউ থাকে না, তবু তারা নিজেদের বাড়ি ছেড়ে কোথাও যেতে চান না। তাই অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদেরকে তাদের নিজেদের বাড়িতে গিয়ে নিয়মিত যত্ন, খাদ্য, চিকিৎসা, খাবার খাইয়ে দেয়া এবং পরিচ্ছন্নতার কাজ করছে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রবীণ সেবায় নিয়োজিত কর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।