শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

 ঝালকাঠির রাজাপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করে হুমকির মুখে পড়েছে ভুক্তভোগীর পরিবার। ১৫ জুলাই শুক্রবার সকাল ১১ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতিতে ভুক্তভোগী ও তার পরিবার উপস্থিত হয়ে এমন অভিযোগ করেন। এ সময় ভুক্তভোগী এসএসসি পরিক্ষার্থীর পিতা মো: ফারুক খলিফা বক্তব্যে বলেন, “তার কন্যা রাজাপুর পাইলট স্কুলের এ বছর এসএসসি পরীক্ষার্থী। ২ জুলাই রাত অনুমান ৮ টার সময় নিজ বাসায় একা ছিল। তাকে একা পেয়ে একই এলাকার মৃত আশ্রাব আলী খলিফার পুত্র শফিক খলিফা জোর পূর্বক যৌন নিপীড়ন ও সম্ভ্রম নষ্ট করার চেস্টা চালায়। তখন ভুক্তভোগী ডাক চিৎকারে নির্যাতনকারীরা পালিয়ে যায়। এ অপকর্মে শফিক খলিফাকে সহযোগীতা করে একই এলাকার আইউব আলীর পুত্র মিজান, মৃত আশ্রাব আলী খলিফার পুত্র আঃ রাজ্জাক। এ ঘটনায় ৪ জুলাই ঝালকাঠি বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে ৩ জনকে আসামী করে মামলা (নং ১১৫/২০২২) দায়ের করেন।”
ফারুক খলিফা আরো অভিযোগ করে বলেন, “বর্তমানে অসামিরা আমাকে এবং আমার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্যে তারা হুমকি দিচ্ছে। আমার পরিবার এখন ভয়ভীতির মধ্যে জীবনযাপন করছে। ভুক্তভোগী কন্যার পড়াশুনা বন্ধ হয়ে গেছে। হামলাকারীদের ভয়ে সে স্কুলে যেতে পারছে না।”
তিনি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার কামনা করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলো ভুক্তভোগীর মা, ফুফু ও চাচা চাচী এবং সহপাঠিরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।