শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

পানিতে ভাসছে বরিশাল নগরীর নিন্মাঞ্চল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

পূর্ণিমার প্রভাবে উচ্চ জোয়ারে কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নগরীর নিন্মাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এমনকি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কেও পানি উঠেছে।
শুক্রবার সকালের মধ্যে নগরীর অনেক এলাকার মানুষ ঘরবন্দি হয়ে পরেছে। নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, সাংবাদিক মাইনুল হাসান সড়ক, পলাশপুর, ভাটিখানা ও হাটখোলাসহ সদর উপজেলার চরবাড়িয়া, চরকাউয়া এলাকায় নদীর পানি ঢুকে পরেছে।
ভাটিখানা এলাকার বাসিন্দা মাইনুল ইসলাম বলেন, সকাল থেকে বাসার বাইরে বের হতে পারিনি। বাসার সামনে হাঁটু সমান পানি। নদীতে পানি বাড়ায় রাস্তায়ও পানি বাড়ছে। পলাশপুর এলাকার আল-আমিন হোসেন বলেন, এলাকার অনেকের ঘরবাড়িতে পানি ঢুকেছে। পানি উন্নয়ন বোর্ড বরিশালের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাসুম জানান, কীর্তনখোলার পানি বিপৎসীমার ২ দশমিক ৭২ সেন্টিমিটার ওপরে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কীর্তনখোলাসহ দক্ষিণাঞ্চলের প্রতিটি নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়নের বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, গত তিনদিন যাবত দক্ষিণাঞ্চলের সব নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন তা অব্যাহত থাকবে।
মেঘনার পানি বিপদসীমা অতিক্রম করায় বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বেশীরভাগ নিচু এলাকা গত কয়েকদিন যাবত পানির নিচে তলিয়ে রয়েছে। বানারীপাড়ার উপজেলার উমারেরপাড়া, মরিচবুনিয়া ও স্বরূপাকাঠীর বলদিয়া ইউনিয়নের চামি ও গগণ এলাকার নিন্মাঞ্চল সন্ধ্যা নদীর জোয়ারে প্লাবিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।