শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী থানার সেকেন্ড অফিসার এসআই দিপেন্দ্র নাথ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, গিরাগাঁও বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার ওবাইদুল ইসলাম, বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার আবু হানিফ,মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সা: সম্পাদক এ. রায়হান চৌধুরী প্রমুখ। সভায় ইউপি চেয়ারম্যানগণ,বণিক সমিতির সভাপতি সহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদক,জুয়া, নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে ব্যাপক আলোচনা হয়। পুলিশ কর্তৃক চোরাই গরু উদ্ধার, চোরাকারবারীর বাড়ী থেকে ভারতীয় চোরাই মহিষ উদ্ধার করার বিষয়েও আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম জানান, সভায় বিভিন্ন বিষয়ে অনেক ফলপ্রসু আলোচনা হয়েছে ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।