জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাস্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১০ টায় স্থানীয় একটি সাংবাদিক সংগঠনের ক্লাবে সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আব্দুর আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি আলহাজ্ব মো: বজলুর রহমান, জেলা কমিটির সহ সভাপতি আলহাজ্ব মো: মাহাবুবুর রহমান, মো: আনোয়ার হোসেন তালুকদার, একেএম বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান হোসেন, কামরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দপ্তর সম্পাদক মো: ইউনুস হাওলাদার, সদর উপজেলার সম্পাদক সৈয়দ আবু সহিদ, শহর জাপার সাধারণ সম্পাদক আ: আলীম, জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আবুল বাসার আদু, স্বেচ্ছাসেবক পার্টির জেলা সভাপতি কবির হোসেন আকন জেলা মহিলা পার্টির সভাপতি মুক্তা বেগমসহ জেলা উপজেলা ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২