শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে শিক্ষক প্রতিনিধি সম্মেলন-২০২২ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন,টাঙ্গাইল জেলা শিক্ষক প্রতিনিধি সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ তালুকদার এর সভাপতিত্বে ও অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা উত্তর অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মো.দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার(১৪  জুলাই) সকালে টাংগাইলের একটি হল রুমে জেলা প্রধান উপদেষ্টা জননেতা আহসান হাবিব মাসুদ এর উপস্থিতে শিক্ষক প্রতিনিধি সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি অধ্যক্ষ মাও.দেলোয়ার হোসেন বলেন- শিক্ষকদের পেশাগত দাবিপূরণের পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার বিস্তার করতে হবে।তিনি আরো বলেন, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, এই কারিগররা যদি নৈতিক শিক্ষা দিয়ে ছাত্রদের গড়ে তুলতে পারে, তাহলে দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাসবাদের হাত থেকে জাতি বাঁচতে পারে। সম্মেলন থেকে সরকারের কাছে শিক্ষাকে জাতীয়করণের দাবি জানানো হয়।

এই শিক্ষক প্রতিনিধি সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন টাংগাইল জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনস্কুল, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল,কলেজ ও মাদ্রাসার কর্মরত শিক্ষকদের প্রতিনিধিগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।