শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জে অরগানাইজেশন অফ সোস্যাল ডেভেলপমেন্ট স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

গত সোমবার(১১ জুলাই) বিকেল ৪ টায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ সরকারী কলেজ প্রাঙ্গনে ‘অরগানাইজেশন অফ সোস্যাল ডেভলপমেন্ট ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে সংগঠনের সদস্যগণ মুলত এফবি গ্রুপ ‘কিশোরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের নিউজ’-এর অ্যাডমিন ও মডারেটর। বিগত এক বছর ধরে গ্রুপটি কিশোরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের নিউজ পাবলিশ করে আসছে। ফলে নানা মহল থেকে লাইক কমেন্টস এর সাড়া পাওয়া যাচ্ছে। অ্যাডমিন মডারেটরগণ অনলাইনের সাথে সাথে সরাসরি সামাজিক কাজে অংশগ্রহনে ইচ্ছা প্রকাশ করায় সংগঠন করার নিমিত্বে উক্ত গ্রুপের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ও প্রস্তাবিত কমিটি গঠন করেন। উক্ত কমিটিতে মো: আব্দুল মান্নানকে সভাপতি ও মাহফুজার রহমান মন্ডলকে সাধারণ সম্পাদক পদে অধিষ্ট করে কমিটি ঘোষণা করা হয়। অন্যান্য পদে মো: আজহারুল ইসলামকে সহ-সভাপতি, মো: জোবাইদুল ইসলামকে সহ-সম্পাদক, একেএম আজিজকে সাংগঠনিক সম্পাদক, মো: শামিম শাহিনকে অর্থ সম্পাদক, মো: ওয়াজেদ আলীকে প্রচার ও দপ্তর সম্পাদক, মো: রিজু মিয়াকে সহ-সাংগঠনিক সম্পাদক, মো: আব্দুল হান্নানকে গণযোগাযোগ সম্পাদক, মো: সোহেল মিয়াকে শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক পদে রাখা হয়। এছাড়া কার্যকরী সদস্য পদে আছেন মো: জাহাঙ্গীর আলম, মো: নুর আলম, মো: মনিরুজ্জমান মিন্টু, মো: মোরশেদুল ইসলাম ও মো: আশিক রহমান। কমিটি গঠনের পুর্বে সকলেই স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্যে একটা জিনিসই ফুটে উঠেছে, মানব কল্যানে ব্রত হও এবং শিশু কল্যানে এগিয়ে এসো। কমিটি গঠনের পর সদ্য প্রস্তাবিত সভাপতি সবাইকে সাদর সম্ভাষণ ও একাত্রিত হয়ে কাজ করার আহব্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।