শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ভারুয়াখালী শিক্ষিত ও সচেতন নাগরিকদের নিয়ে জমকালো মেলবন্ধন অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
কক্সবাজার সদর উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন ভারুয়াখালীর ইতিহাসে শিক্ষিত সমাজকে নিয়ে প্রথম মেলবন্ধন ও বার্ষিক প্রকাশনা অন্বেষা নামক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ১১জুলাই রবিবার ভারুয়াখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে দীপশিখা গার্লস একাডেমির হলরোমে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ভারুয়াখালী সচেতন নাগরিক ফোরামের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারুয়াখালীর কৃতি সন্তান জেলার প্রথম ব্যারিস্টার মিজান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারুয়াখালী ইউনিয়নের এডভোকেট সায়েদ রমজানুল আলম, এডঃ সলিমুল্লাহ, এডঃ নুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাছির উদ্দিন, এডঃ নেজামুল হক, সহযোগী অধ্যাপক নাজিম উদ্দিন এছাড়া ভারুয়াখালী ইউনিয়ন থেকে দেশের বিভিন্ন উচ্চতর রাষ্ট্রীয় দপ্তর, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত এডভোকেট, শিক্ষক,চাকরিজীবী সহ গুণীজন ও ভারুয়াখালীর মেধাবী শিক্ষার্থীরা যোগদান করেন। এখানে ভারুয়াখালীর অধিকাংশ উচ্চতর শিক্ষিত সমাজ উপস্থিত ছিলেন। উক্ত মেলবন্ধ মহাগ্রন্থ আল-কুরআন পাঠের মধ্য দিয়ে শুরু হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের পর প্রধান অতিথি- বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এরপর জাতীয় সঙ্গীত ও বিভিন্ন সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অন্বেষা ম্যাগাজিন প্রকাশ পায় এবং সকল উপস্থিতিদের হাতে  প্রকাশিত ম্যাগাজিন এবং ফোরামের মনোগ্রামযুক্ত টি-শার্ট তুলে দেয়া হয়।
শুরু হয় প্রধান অতিথি বিশেষ অতিথির বক্তব্য এবং উপস্থিতি সচেতন মহলের মতামত প্রকাশ।
প্রধান অতিথি বিশেষ অতিথি ও সচেতন হলে প্রত্যকের বক্তব্যে আদর্শ একটি মডেল ভারুয়াখালী ইউনিয়ন বিনির্মাণের বিষয়টি প্রাধান্য পায়। ভারুয়াখালীতে গণগ্রন্থাগার নির্মাণ, মেডিক্যাল ক্যাম্প পরিচালনা, কলেজ প্রতিষ্ঠার উদ্যোগকে সহযোগিতা, শিক্ষাবিস্তারে আধুনিকায়নের প্রতি দৃষ্টিপাতসহ বিভিন্ন প্রস্তাব উঠেছে যা বাস্তবায়নের জন্য অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান-মেম্বার সহ উপস্থিতি মান্যবর ব্যক্তিবর্গরা।
দিনব্যাপী অনুষ্ঠানের সর্বশেষে আরেকটি আকর্ষণীয় বিষয় ছিল র‍্যাফেল-ড্র, এই র‍্যাফেল-ড্র’তে অনেকে ভাগ্য নির্ধারণ ও লটারিতে জয়ী হইছে, উপস্থিত সকলের জীবনে নিশ্চিতভাবে একটি আনন্দঘন ও  স্মরণীয় দিবস হিসেবে স্থান পাবে বলে বিশ্বাস করছে সচেতন সমাজ।
অনুষ্ঠানকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন ভারুয়াখালী সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সকলের সহযোগিতার প্রতি বছর এই অনুষ্ঠান চলমান থাকবে, এই কামনা করেন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।