শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর নামে পশু কোরবাণী দিলেন কলারোয়া আওয়ালীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ জুলাই, ২০২২
সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধুর নামে পশু কোরবানি দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সোমবার (১১জুলাই) সকালে প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গন্ধুর নামে একটি ছাগল কোরবানি দেন তিনি। বঙ্গবন্ধুর নামে পশু কোরবানি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, আমাদের পিতা। ১৯৭৫ সালে তাঁকে স্ব-পরিবারে হত্যা করা হয়। তাঁর শিশু সন্তান শেখ রাসেলকেও বাঁচতে দেয়া হয়নি। জাতির পিতার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব তাঁর নামে পশু কোরবানি করা। তিনি আরও বলেন, আমি প্রতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি করে ছাগল কোরবানি দিয়ে আসছি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ভালোবাসা আর শ্রদ্ধায় জড়ানো একটি নাম। যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত জাতির জনকের নামে পশু কোরবানি অব্যাহত রাখবেন বলে জানান তিনি। সোমবার (১১জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন এলাকায় পশু (ছাগল) কোরবানির মাংস গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক,  পৌর আওয়ালীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, আওয়ালীগ নেতা ইউনুচ আলী,খন্দকার শাহেব আলী, নাহিদ, সঈদুজ্জামান সাহিদ সহ সকল পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। সব শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও সকল মানুষের ওপর শান্তি ও সৌহার্দ্য বর্ষিত হউক এই প্রার্থনা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।