শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরের এসএসসি ৯০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ জুলাই, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে এসএসসি ৯০ বন্ধুদের নিয়ে এক মিলন মেলা আয়োজন করা হয়েছে। সোমবার (১১জুলাই) বিকেলে বন্ধু নাজমুল হক পিন্টুর আয়োজনে, তার নিজ বাসভবন কলমাইদ, নাগরপুর এ মিলন মেলা (ঈদ পূর্ণমিলনী) অনুষ্ঠিত হয়।
নাগরপুর ও বিভিন্ন এলাকায় অবস্থানরত বন্ধুদের পদচারণায় মুখরিত হয় পিন্টুর বাড়ি। এ সময় সরকারি যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম সবুজ সহ তার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সমস্ত এলাকা। বন্ধুরা ফিরে পায় তাদের সাবেক ছাত্র জীবন, নানা কাজের মধ্যে শুরু হয় আড্ডা। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ৯০ বন্ধুদের সমন্বয়ক প্রফেসর আব্দুস সালাম, মো. শওকত মাস্টার, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নজরুল ইসলাম খান, খন্দকার ওয়াহিদ মুরাদ,  সাংবাদিক আমজাদ হোসেন রতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী ও শিক্ষকবৃন্দ।
নানা আয়োজনে, আড্ডা শেষে এক প্রীতি ভোজের আয়োজনের মধ্য দিয়ে মিলন মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজক সাবেক ছাত্রনেতা পিন্টু জানান, আমার সকল বন্ধু, শুভাকাঙ্ক্ষী সহ নেতৃবৃন্দদের  উপস্থিতিতে আমি নিজেকে ধন্য মনে করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।