শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ জুলাই, ২০২২
টাংগাইলের নাগরপুরেও সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
রবিবার(১০ জুলাই ২০২২ খ্রি.) সকাল ৭.০০ টা থেকে ১০.০০ টা পর্যন্ত  ঈদের জামাত অনুষ্ঠিত হয় নাগরপুরের বিভিন্ন ঈদগাহ মাঠে ও মসজিদে। হাজার হাজার মুসল্লি একই সঙ্গে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন।
নাগরপুরের ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়া ঈদ গাহ মাঠে সকাল ৯.০০ টায় ঈদের জামাত মুফতি আব্দুল হাদী( দা.বা) ইমামতিতে অনুষ্ঠিত হয়।এছাড়াও বিভিন্ন সময়ে নাগরপুরে বিভিন্ন মসজিদে ও মাঠে  ঈদের জামাত অনুষ্টিত হয়।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন বিশিষ্ট আলেম সমাজ,রাজনীতিবিদ,জনপ্রতিনিধি,সুশীল সমাজ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ,মিডিয়া কর্মীসহ  মুসলিম সম্প্রদায়ের জনসাধারণ।
এরপর শুরু হয় পশু কোরবানির তোড়জোড়। ভোরেই কোরবানি করার জন্য পশুকে গোসল করিয়ে প্রস্তুত করে রাখা হয়।এসব পশু নিজেদের ও প্রিয়জনের নামে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি আদায়ে সচেষ্ট হয়েছেন। পরে আত্মীয় স্বজন,দরিদ্র ও অসহায়দের মাঝে কোরবানির মাংস বিলি করেন সামর্থ্যবানরা।
ঈদ মোবারক।ঈদ মোবারক।।ঈদ মোবারক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।