শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ঈদ উল আযহায় নতুনধারার খাদ্য প্রদান

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ জুলাই, ২০২২

প্রতি ঈদের মত এবার ঈদ উল আযহার সকালে নতুনধারার খাদ্য প্রদান করেছেন নেতৃবৃন্দ। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগম ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। এসময় মোমিন মেহেদী বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের রাজনীতিকদের গতানুগতিক কর্মসূচি বা কর্মকান্ডকে কখনোই ধারণ করেনি, বরং তাদের চেয়ে ভিন্ন পথে থেকে নিরন্ন-ভাসমান-নিন্মবিত্তদের কথা ভেবে বাংলাদেশের মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থেকে কাজ করে যাচ্ছে ছাত্র-যুব-জনতাকে ঐক্যবদ্ধ করে। এই ধারা অব্যহত রেখে ক্ষয়ে যাওয়া সমাজ-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি এবং অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য নতুনধারা পরিকল্পিতভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কমিটি গঠন, পুনর্গঠন করছে।

মতিঝিল, পুরানা পল্টন, কাকরাইলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ভাসমান-নিরন্ন-নিন্মবিত্তদের হাতে ঈদখাদ্য তুলে দিয়ে এক পথসভায় শান্তা ফারজানা বলেন, নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধিকে ঐক্যবদ্ধ করে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনতে আমরা কাজ করছি, এই কাজকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

উল্লেখ্য, বন্যায়ও গত ২০ জুন থেকে ত্রাণ প্রদান কার্যক্রম চলছে। দ্বিতীয় দফার বন্যায় ২৪ ও ২৫ জুন সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী ত্রাণ প্রদান কার্যক্রমে নেতৃত্ব দেন এবং অন্যান্য সহৃদয়বান অর্থবান ব্যক্তিদেরকে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান। নতুনধারা বাংলাদেশ এনডিবি সঞ্চয়ি হিসাব নম্বর- ০১০০১১৬৫৫৯৮১৬, জনতা ব্যাংক, তোপখানা রোড শাখা, ঢাকা অথবা বিকাশ নম্বর-০১৭৯৫৫৬৮১৩৭-এ দান-অনুদান প্রেরণ করা যাবে বলে জানান নেতুৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।